Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ফরিদপুরের নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দির থেকে চুরি যাওয়া ২২ কেজি ওজনের দুটি পিতলের মূর্তি উদ্ধারসহ চারজনকে আটক করেছে পুলিশ। সনাতনীদের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই দ্রুত পদক্ষেপ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
সনাতন ধর্মের বিশ্বাস ও ঐতিহ্য রক্ষায় ফরিদপুরের নগরকান্দায় আইন প্রয়োগকারী সংস্থার সময়োচিত পদক্ষেপ প্রশংসার দাবি রাখে। ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কালী মন্দিরে গভীর রাতে তালা ভেঙে ঢুকে পরম পবিত্র ২২ কেজি ওজনের দুটি পিতলের বিগ্রহ চুরি হয়ে যাওয়ার খবরটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের হৃদয়ে গভীর আঘাত হানে। গত ১৭ আগস্ট সকালে মন্দিরের সেবায়েত রমা চক্রবর্তী যথারীতি পূজা দিতে এসে তালা ভাঙা অবস্থায় পিতলের মূর্তিগুলো নিখোঁজ দেখতে পেয়ে অত্যন্ত ব্যথিত হন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এই ন্যাক্কারজনক ঘটনায় অনতিবিলম্বে নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। দেশের সর্বস্তরের নাগরিকদের ধর্মীয় স্বাতন্ত্র্য এবং উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব অনুধাবন করে পুলিশ তাৎক্ষণিকভাবে বিশেষ অভিযানে নামে। বুধবার সন্ধ্যায় জুঙ্গুরদী গ্রামে অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ির আঙিনা থেকে সেই চুরি যাওয়া পবিত্র বিগ্রহসমূহ উদ্ধার করা সম্ভব হয়। (News copied from- 'হিন্দুস নিউজ')