Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাদের দুই সন্তান—আগামী চক্রবর্তী ও আয়ুষ চক্রবর্তীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুসে উঠেছে দেশের সচেতন ও ধর্মীয় সংখ্যালঘু সমাজ। এই বর্বরোচিত হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আগামী ২৬ আগস্ট, বুধবার দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু মহাজোট।