Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নে ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানে বিএনপি নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে তল্লাশি ও মারধরের ঘটনা ঘটেছে—এমন অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযানের পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। ঘটনাটি এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
স্থানীয়দের দাবি, ঘটনার ১৪–১৫ ঘণ্টা পার হলেও অভিযানের যৌক্তিক ও সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এ নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।