Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
জামালপুরের মাদারগঞ্জে ৪১০ লিটার দেশীয় মদ তৈরির উপকরণ ও চোলাই মদসহ প্রদীপ দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্রের সাথে জড়িত পলাতক বাকি দুই সহযোগীকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে মাদারগঞ্জ থানা পুলিশ।
জামালপুরের মাদারগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির উপকরণ, চোলাই মদ এবং নগদ টাকাসহ প্রদীপ দাস (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চর গ্রাবেরগ্রাম এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রদীপ দাস পৌর শহরের বালিজুড়ী নামাপাড়া এলাকার মৃত ভুট্টো রবিদাসের ছেলে। পুলিশ জানিয়েছে, অভিযানের সময় প্রদীপ দাসের গায়ে ব্রাজিল ফুটবল দলের জার্সি পরা ছিল।