Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ফিফা বিশ্বকাপ ফুটবলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে বিশ্বমঞ্চে বাঙালি ও সনাতন সম্প্রদায়ের গৌরব বৃদ্ধি করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সন্তান সঞ্জয় দেব। বিখ্যাত চিকিৎসক প্রয়াত ডা. ধীরেন্দ্র দেব চৌধুরীর দৌহিত্র সঞ্জয়ের এই অনন্য আন্তর্জাতিক অর্জন বিশ্বজুড়ে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ ফুটবলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে ইতিহাস গড়লেন এক বাঙালি সনাতন ধর্মাবলম্বী যুবক। উদ্বোধনী মঞ্চে নিজের অনবদ্য পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ববাসীর নজর কেড়েছেন বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সন্তান সঞ্জয় দেব। বৈশ্বিক এই বৃহৎ মঞ্চে একজন সনাতন ধর্মাবলম্বী বাঙালি তরুণের এমন গৌরবোজ্জ্বল উপস্থিতি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি সনাতনী তথা সমগ্র বাঙালি জাতিকে এক পরম অহংকারে ভূষিত করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে সংখ্যালঘু সনাতন সম্প্রদায়ের মেধা ও প্রতিভার এই অনন্য স্বীকৃতি মানবাধিকার এবং আত্মমর্যাদার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।