Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও সেখানকার বিশিষ্ট ব্যক্তিদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৫০০ কেজি আম্রপালি ও হাঁড়িভাঙ্গা আম পাঠানো হয়েছে। বেনাপোল সীমান্ত দিয়ে পাঠানো এই উপহার দুই বাংলার সৌহার্দ্যপূর্ণ ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে কূটনৈতিক ও ভাতৃত্বপূর্ণ সম্পর্কের এক মধুর দৃষ্টান্ত স্থাপিত হলো। দুই বাংলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের ধারাবাহিকতায় এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৫০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের এই সুস্বাদু ফলের উপহারটি মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। সনাতনী সংস্কৃতিতে অতিথি আপ্যায়ন ও উপহার আদান-প্রদানের যে সুমহান ঐতিহ্য রয়েছে, এই উদ্যোগ যেন তারই একটি সুন্দর প্রতিফলন।