Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
২০১৬ সালের গুলশান হোলি আর্টিজান হামলার দশম বার্ষিকীতে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের 'শূন্য সহিষ্ণুতা' নীতি পুনর্ব্যক্ত করেছেন। একই সাথে দেশের বহুত্ববাদী সমাজ, ধর্মীয় সম্প্রীতি এবং সনাতনীসহ সকল জাতি-গোষ্ঠীর মানবাধিকার অক্ষুণ্ন রাখতে জাতীয় ঐক্যের ওপর জোর দেওয়া হয়েছে।
হোলি আর্টিজান বেকারিতে ইতিহাসের অন্যতম নৃশংস জঙ্গি হামলার ১০ বছর পূর্তিতে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রাজধানীর গুলশানে সংঘটিত সেই ভয়াল ও অন্ধকার অধ্যায়ের কথা স্মরণ করে তিনি স্পষ্ট ভাষায় পুনর্ব্যক্ত করেছেন যে, বাংলাদেশে সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং উগ্রবাদী শক্তির কোনো জায়গা নেই। দেশের শান্তি, অসাম্প্রদায়িক চেতনা এবং স্থিতিশীলতা বিনষ্ট করতে কোনো অপশক্তিকে কখনোই সুযোগ দেওয়া হবে না এবং এ বিষয়ে বর্তমান সরকার 'শূন্য সহিষ্ণুতা' বা জিরো টলারেন্স নীতি বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। বুধবার ঢাকায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর বাসভবনে আয়োজিত এক বিশেষ স্মরণসভায় তিনি এসব কথা বলেন, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।