Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে উগ্র সাম্প্রদায়িক মহলের হুমকির শিকার সনাতনী নেতা হরিদাস চন্দ্র তরণীকে কথিত মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটি এই ঘটনাকে আইনের শাসনের চরম লঙ্ঘন আখ্যা দিয়ে অনতিবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।
গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রীশ্রী রাধাগোবিন্দ কালী মন্দির চত্বরে ৮১ ফুট উচ্চতায় রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে সনাতনীদের মৌলিক ও ধর্মীয় অধিকারের ওপর এক চরম আঘাত হেনেছে একটি উগ্র সাম্প্রদায়িক মহল। এই ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ না নিয়ে, উল্টো মন্দিরের হরিদাস চন্দ্র তরণী দাসকে কথিত অর্থপাচারের মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গত ১২ জুলাই ২০২৬ রাতে তাকে গ্রেফতার করা হয়, যা দেশের সনাতন ধর্মাবলম্বী ও মানবাধিকার কর্মীদের মাঝে গভীর উদ্বেগ ও তীব্র অসন্তোষের জন্ম দিয়েছে।