মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
২৫ জুলাই ২০২৬, ১৪:০৪
20 জন পড়েছেন
মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে গোপাল চন্দ্র দেবনাথ সভাপতি, শ্রী শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন) সাধারণ সম্পাদক ও সাগর হালদার কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। তাদের নির্বাচিত করে আগামী ২ বছরের জন্য ৯১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।
শনিবার (২৫ জুলাই) ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে আগত বিপুলসংখ্যক সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) শ্রী বিজন কান্তি সরকার।
বিশেষ অতিথি হিসেবে ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান হামিদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী; বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বাসুদেব ধর, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী তপন চন্দ্র মজুমদার; বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা, ঢাকেশ্বরী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডি. এন. চ্যাটার্জী উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক তাপস কুমার পাল ও সদস্য সচিব শ্রী শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন)।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল।
সম্মেলনে বক্তারা সরকার ও প্রশাসনের কাছে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের বেদখল করা দেবোত্তর ভূমি পুনঃ উদ্ধারের জোর দাবি জানান।