বিএমজেপি-র যুগ্ম মহাসচিব ও দেবোত্তর সম্পত্তি উদ্ধার কমিটির দায়িত্ব পেলেন পল্টন দাস
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
২৫ জুলাই ২০২৬, ১৪:৫২
19 জন পড়েছেন
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (BMJP)-এর নতুন যুগ্ম মহাসচিব এবং দলের গুরুত্বপূর্ণ ‘দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও রক্ষা কমিটি’র আহ্বায়ক/সমন্বয়ক হিসেবে দায়িত্ব লাভ করেছেন পল্টন দাস। নতুন এ দায়িত্ব অর্পণ করায় তিনি দলের মাননীয় সভাপতি, সম্মানীয় মহাসচিব এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে পল্টন দাস জানান, দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও সংরক্ষণ করা কেবল একটি সাংগঠনিক দায়িত্ব নয়; এটি দেশের ঐতিহ্য, ধর্মীয় ভাবাবেগ এবং ন্যায্যতার সাথে জড়িত একটি পবিত্র কর্তব্য। দেশবাসী ও সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ সুগম করতে পেরে তিনি গর্বিত ও সংকল্পবদ্ধ।
তিনি আরও বলেন,
"মাননীয় সভাপতি ও মহাসচিব মহোদয়ের রাজনৈতিক প্রজ্ঞা ও দিকনির্দেশনা আমাকে নতুন উদ্দীপনায় কাজ করার সাহস জোগাবে। দেবোত্তর সম্পত্তি সংক্রান্ত পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে অর্পিত এই দায়িত্ব শতভাগ সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে পালন করতে আমি বদ্ধপরিকর।"
বিএমজেপি-র পক্ষ থেকে পল্টন দাস ঘোষণা দেন যে, দেশের যেকোনো অঞ্চলের দেবোত্তর সম্পত্তি সংক্রান্ত জটিলতায় ভুক্তভোগীদের সার্বিক আইনি ও সাংগঠনিক সহযোগিতা প্রদান করা হবে।
অর্পিত দায়িত্ব সফলভাবে পালনের লক্ষ্যে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী ভাই-বোন এবং দেশবাসীর অকৃত্রিম আশীর্বাদ, দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
যোগাযোগ:
পল্টন দাস
যুগ্ম মহাসচিব, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (BMJP)
ও আহ্বায়ক/সমন্বয়ক, দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও রক্ষা কমিটি
মোবাইল: ০১৬৭৭৮০০০০০