Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সনাতনী পরিবারের সন্তান টিপন দে নাম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। মূল শিকড় ও ধর্মীয় ঐতিহ্য ত্যাগ করে কেউ কখনো সুখী হতে পারে না উল্লেখ করে এই ঘটনায় তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়েছেন সনাতনী অধিকারকর্মীরা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সনাতনী পরিবারের সন্তান টিপন দে সামাজিক ও পারিবারিক বন্ধন ছিন্ন করে সম্প্রতি ধর্ম পরিবর্তনের মাধ্যমে মোহাম্মদ ওসমান নাম গ্রহণ করেছেন। পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া এলাকার বাসিন্দা সমীরন দে ও দীপ্তি দে’র সন্তান টিপন দে-র এই ধর্ম ত্যাগের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় সনাতনী সম্প্রদায়। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে আইনি সহায়তা নিয়ে এই রূপান্তর ঘটানো হয়েছে, যেখানে দক্ষিণ রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের আইনজীবী অ্যাডভোকেট মো. মুছা কলিমুল্লাহ সরাসরি সহায়তা প্রদান করেন।