সাঞ্চিতা ভৌমিক উল্লাপাড়ার সঞ্জয় ভৌমিকের কন্যা এবং একজন এইচএসসি পরীক্ষার্থী। অপরদিকে, জয় ভৌমিক উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাঁতী গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
গত শুক্রবার বিকেলে সঞ্জয় ভৌমিক উল্লাপাড়া প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি দাবি করেন যে, তার মেয়ে সাঞ্চিতা নিখোঁজ এবং তাকে কেউ অপহরণ করেছে। এই সংবাদ প্রকাশের পর এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়।
(News copied from- 'হিন্দুস নিউজ')
কিন্তু সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাঞ্চিতা ও জয়ের বিয়ের কিছু ছবি ছড়িয়ে পড়ে। এই ছবিগুলোতে নবদম্পতিকে হাসিখুশি দেখা গেছে। এর মাধ্যমেই স্পষ্ট হয়ে যায় যে, অপহরণ নয়, বরং নিজেদের পছন্দমতো ভালোবাসার মানুষের সাথে সারাজীবনের জন্য জোট বাঁধতে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছেন তারা।
এই ঘটনা সনাতনী সম্প্রদায়ের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ কেউ যুব সমাজের এই ধরণের সিদ্ধান্তকে সমর্থন করছেন, আবার কেউ কেউ মনে করছেন যে, তাদের সিদ্ধান্তের ক্ষেত্রে অভিভাবকদের মতামতকেও সম্মান জানানো উচিত ছিল। তবে মূল কথা হলো, সাঞ্চিতা ও জয় প্রাপ্তবয়স্ক এবং তাদের নিজেদের জীবন সঙ্গী বেছে নেওয়ার অধিকার আছে।
এই ঘটনা আবারো প্রমাণ করে যে, ভালোবাসার কাছে কোনো বাধা টিকতে পারে না। ধর্ম বা সমাজ যে বাধা-নিষেধই তৈরি করুক না কেন, সাঞ্চিতা ও জয়ের মতো অনেকেই ভালোবাসার টানে তা ভাঙতে প্রস্তুত। তাদের সুখী বিবাহিত জীবনের কামনা করি।