Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
বিশ্বসেরা আইন বিদ্যাপীঠ যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালায়ের আইন অনুষদে পড়ার দুর্লভ সুযোগ অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন হবিগঞ্জের চুনারুঘাটের কৃতী সন্তান দীপ্তিতা দাশ। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার মধ্য দিয়ে তিনি কেবল নিজ পরিবারকে নয়, বরং সমগ্র সনাতন সমাজ তথা পুরো দেশবাসীকে এক অনন্য গৌরবে ভূষিত করেছেন। চুনারুঘাটের মধ্যবাজারের পরিচিত ব্যক্তিত্ব প্রয়াত নিরঞ্জন দাশের নাতনি এবং যুক্তরাষ্ট্র প্রবাসী দিলীপ দাশ ও মিতা দাশ দম্পতির কন্যা দীপ্তিতা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও লক্ষ্যমুখী। হার্ভার্ডের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে তার এই অনন্য সুযোগ প্রাপ্তির খবর চুনারুঘাট পৌর এলাকায় পৌঁছালে বইতে শুরু করে আনন্দের বন্যা, আনন্দ-উল্লাসের পাশাপাশি স্থানীয় সনাতনী সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়।