Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ভালোবাসার এক রাজকীয় বিদায় নিলেন শ্রদ্ধেয় শিক্ষক বিপুল চন্দ্র দে
দীর্ঘ ৩৭ বছরের আলোকময় ও গৌরবোজ্জ্বল শিক্ষকতা জীবন শেষে এক অভাবনীয় ভালোবাসায় রাজকীয় বিদায় নিলেন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপুল চন্দ্র দে। শিক্ষকতা নামক ব্রতকে জীবিকা নয়, জীবনের পরম সত্য ও ভালোবাসা হিসেবে আঁকড়ে ধরা এই সনাতনী শিক্ষকের বিদায়ে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আনন্দ-অশ্রুর আবেগঘন পরিবেশ। শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের আয়োজনে ফুলেল শুভেচ্ছা, সম্মানসূচক স্যালুট ও অশ্রুসজল সংগীতে প্রিয় শিক্ষককে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে বাড়ি পৌঁছে দেন সহকর্মী ও শিক্ষার্থীরা।