Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীদের বিশুদ্ধ ও ঠান্ডা পানি পানের সুবিধার্থে বাংলাদেশ হিন্দু মহাজোটের উদ্যোগে একটি ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। জন্মাষ্টমীর দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনে ফিল্টারটি স্থাপন করা হয়।
এদিকে, স্থাপিত ফিল্টার ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করতে আজ জগন্নাথ হলে যান বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক রনি রাজবংশী এবং বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের সাবেক সভাপতি জয় রাজবংশী। এ সময় জগন্নাথ হল সংসদের জিএস সুদীপ্ত প্রামাণিক তাদের সঙ্গে ছিলেন। তারা সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনে স্থাপিত ফিল্টারটি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পানির সুবিধার বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।