Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
রংপুর নগরীর কামাল কাছনা এলাকায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নির্মমভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় নতুন তথ্য উদঘাটিত হয়েছে। এই লোমহর্ষক হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত সিদ্ধার্থ দাস যার কাছ থেকে ইয়াবা ক্রয় করেছিলেন, সেই শান্ত দাস ওরফে পুঁটি শান্ত আদালতে সাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। রবিবার বিকেলে রংপুর মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলামের খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় শান্ত দাসের এই জবানবন্দি রেকর্ড করা হয়। পুলিশ জানিয়েছে, আসামিরা হত্যাকাণ্ডের পূর্বে ও পরে কতোটা নির্মম ও বেপরোয়া হয়ে উঠেছিল, তা এই জবানবন্দির মাধ্যমে আরও স্পষ্টভাবে উন্মোচিত হয়েছে।