Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি সনাতনী পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় পূজা উদযাপন পরিষদ। গতকাল উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের আমবাড়িয়া এলাকার ঐতিহ্যবাহী ধীরাজ মাস্টার বাড়ীতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। একটি সদ্য মেরামত করা ফ্রিজে নতুন করে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পরপরই তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ধীরাজ মাস্টার বাড়ীর চারটি বসতঘর মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। ঘরগুলোতে থাকা মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কোনো জিনিসই রক্ষা করা সম্ভব হয়নি। এতে পরিবারগুলো খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে এবং নিঃস্ব হয়ে পড়েছে। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এগিয়ে এসে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।