Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাগরিকদের মৌলিক মানবাধিকার ও নিরাপত্তার মৌলিক ঘাটতির এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে সাম্প্রতিক পরিসংখ্যানে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে একের পর এক শিশু নিখোঁজ ও গুমের ঘটনায় গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। দেশের সকল জাতি, ধর্ম ও বর্ণের মানুষের নিরাপত্তা এবং মানবাধিকার সুরক্ষার তাগিদ দিয়ে সংগঠনটি অবিলম্বে নিখোঁজ শিশুদের উদ্ধার ও অপরাধী চক্রকে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।