বাহরাইনে শারদীয় দুর্গোৎসব ২০২৬ প্রস্তুতি সভা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৩
22 জন পড়েছেন
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখা, বাহরাইনের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব ২০২৬-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮টায় বাহরাইনের রাজধানী মানামায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গৌতম দেবনাথের পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সুজিত সূত্রধর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিষ্ণুপদ দেব ও রুপম পাল।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি তারেশ সূত্রধর। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিধান মজুমদার।
এ সময় প্রধান অতিথি ও প্রধান বক্তা বলেন, প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখা, বাহরাইনের উদ্যোগে নবমবারের মতো শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। প্রবাসে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতু দেবনাথ, তরুণ বিশ্বাস, রজত পাল, ঝন্টু শীল, প্রেম বিশ্বাস, রিপন দেবনাথ ও রতিশ সূত্রধর।
এ ছাড়া উপস্থিত ছিলেন শংকর দাশ, শান্ত সূত্রধর, মাধব শীল ও সঞ্জয় দেবনাথসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভায় আসন্ন দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি, আয়োজনের বিভিন্ন দিক এবং পূজাকে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা প্রবাসে সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধভাবে দুর্গোৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।