Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
বিপুল ঐশ্বর্যের অধিকারী হয়েও অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দিরে প্রাচীন সনাতনী রীতি মেনে মস্তক মুণ্ডন ও কেশদান করলেন রিলায়েন্সের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানি। একই সাথে তীর্থযাত্রীদের যাতায়াত সুগম করতে প্রায় সাড়ে সাতাশ কোটি টাকা মূল্যের ২৫টি ইলেকট্রিক বাস অনুদানসহ চালকদের যাবতীয় খরচ বহনের ঘোষণা দিয়ে এক অনন্য সেবামূলক নজির স্থাপন করেছেন তিনি।
আধুনিক করপোরেট বিশ্বের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব হয়েও সনাতনী ঐতিহ্য ও আধ্যাত্মিক চেতনার প্রতি গভীর অনুরাগ প্রদর্শন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানি। অন্ধ্রপ্রদেশের তিরুমালায় অবস্থিত ঐতিহাসিক শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী (তিরুপতি বালাজি) মন্দিরে সম্প্রতি এক বিশেষ ধর্মীয় সফরে আসেন তিনি। সেখানে শুধু সাধারণ দর্শনই নয়, বরং সনাতন ধর্মের বহু প্রাচীন ও পবিত্র রীতি মেনে তিনি সম্পূর্ণ মস্তক মুণ্ডন (কেশদান) সংস্কার সম্পন্ন করেন। সনাতন শাস্ত্রে ভগবানের চরণে কেশ উৎসর্গ করাকে অহংকার ও পার্থিব মোহ ত্যাগ করে পরমেশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বখ্যাত এক ব্যবসায়ী পরিবারের উত্তরসূরির এমন বিনম্র ও ভক্তিপূর্ণ আচরণ বিশ্বজুড়ে সনাতনীদের মাঝে এক গভীর আধ্যাত্মিক প্রেরণা ও ইতিবাচক বার্তা সঞ্চার করেছে।