Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
প্রকৃতির তাণ্ডবলীলার মুখেও কখনও কখনও মানুষকে স্তব্ধ করে দেয় অলৌকিক জীবনের জয়গান। যেখানে ধ্বংসের বিপুল স্তূপ আর মৃত্যুর নিস্তব্ধতা গ্রাস করে নিয়েছিল সবকিছু, সেখানেই জীবনের এক অবিশ্বাস্য প্রতীক হয়ে ফুটে উঠলেন ৬৪ বছরের বৃদ্ধা চণ্ডিকা কুমারী শ্রেষ্ঠা। হিমালয়ের কোলে ঘটে যাওয়া এক প্রলয়ঙ্করী বিপর্যয়ের টানা ১০ দিন পর, কোনো অন্ন কিংবা পানীয় জল ছাড়াই 'মৃত্যুকূপ' থেকে সম্পূর্ণ জীবিত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে। এর আগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী যখন ধ্বংসস্তূপে নিখোঁজদের ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দেওয়ার কথা প্রকাশ্যে বলেছিলেন, ঠিক তখনই এই অলৌকিক ঘটনা বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে। নুয়াকোটের একটি চারতলা ধসে পড়া ভবনের কাদা ও মাটিতে মাখামাখি ধ্বংসাবশেষের গভীর থেকে উদ্ধারকারীরা হঠাৎ একটি অত্যন্ত ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পান। বিন্দুমাত্র বিলম্ব না করে উদ্ধার অভিযানে নামেন দুই নেপালি যুবক ও একজন চীনা শ্রমিক। তাঁদের যৌথ ও অক্লান্ত প্রচেষ্টায় ধ্বংসস্তূপ সরিয়ে পরম মমতায় বাইরে নিয়ে আসা হয় ওই বৃদ্ধাকে। (News copied from- 'হিন্দুস নিউজ')