Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির নির্মাণ স্থগিত ও দেবতার অবমাননার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। উদ্ভূত পরিস্থিতিতে দেশের হিন্দু প্রতিনিধিদের সাথে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সনাতনীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।
গাইবান্ধার পলাশবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের পরম আরাধ্য রামমন্দির নির্মাণ কাজ স্থগিত করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সনাতনীদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। দেশের একটি প্রাচীন ও শান্তিপূর্ণ সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতায় এমন আঘাতের ঘটনায় এবার আন্তর্জাতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রতিবেশি রাষ্ট্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে স্পষ্ট ভাষায় জানান যে, বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিবেদনে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত এবং তাদের আরাধ্য দেবতার অবমাননার বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে উঠে এসেছে। তিনি বাংলাদেশ সরকারের প্রতি অনতিবিলম্বে প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানান। একই সাথে সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।