Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
যুগের পর যুগ প্রকৃতির প্রলয় আর মন্দাকিনীর স্রোতে শিলা উল্টে গেলেও অটুট রয়েছে চন্দ্রনাথ ধামের মা পাতাল কালীর চিরন্তন কৃপা ও মায়ের মাতৃস্নেহ। প্রাচীন ভদ্রকালীই কি আজকের পাতাল কালী—জানুন ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা চন্দ্রনাথ ধামের এক অনন্য রহস্যের গল্প!
সনাতন ধর্মের সুপ্রাচীন ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক অনন্য লীলাভূমি সীতাকুণ্ডের পুণ্যময় চন্দ্রনাথ ধাম। এই ধামের পরতে পরতে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, সাধকদের সাধনার গল্প এবং অলৌকিক সব উপাখ্যান। চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত এমনই এক পরম বিস্ময় ও জাগ্রত পীঠস্থান হলো পাতাল কালী বাড়ি, যা বর্তমান সময়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মহাশক্তি মা কালীর এই রূপটিকে ঘিরে যেমন রয়েছে গভীর আধ্যাত্মিক রহস্য, তেমনই রয়েছে প্রকৃতির লীলার সাথে জড়িয়ে থাকা এক অদ্ভুত ইতিহাস।