Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বখ্যাত তারকাদের সাথে একই মঞ্চে পারফর্ম করে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয় দেব। পারফরম্যান্সের সময় নিজের পোশাকে রয়েল বেঙ্গল টাইগার ও জাতীয় পতাকা প্রদর্শনের মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরবময় ঐতিহ্যকে অত্যন্ত নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর জমকালো উদ্বোধনী মঞ্চে বিশ্ববাসীর নজর কেড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সনাতনী সন্তান, বিশিষ্ট ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব। বৈশ্বিক এই মহাসম্মেলনে তিনি কেবল নিজের প্রতিভাই তুলে ধরেননি, বরং নিজ মাতৃভূমির গৌরব ও ঐতিহ্যকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এক অনন্য উপায়ে উপস্থাপন করেছেন। শুক্রবার রাতে কানাডার টরন্টো স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার উদ্বোধনী ম্যাচের আগে আয়োজিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি। সেখানে বিশ্বখ্যাত বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি পপ তারকা ভেজিড্রিমের সাথে যৌথভাবে মঞ্চ মাতান এই প্রতিভাবান শিল্পী।