Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক রোহিত শর্মা ও নারী দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে তাঁদের অসামান্য ক্রীড়াশৈলীর জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'পদ্মশ্রী' পদকে ভূষিত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ক্রীড়া ও সমাজসেবায় অবদান রাখা মোট ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এই রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
ভারতীয় সনাতন সংস্কৃতির অন্যতম ধারক ও বৈশ্বিক মঞ্চে সনাতনী গৌরবের এক উজ্জ্বল প্রতীক, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান 'পদ্মশ্রী' পদকে ভূষিত হয়েছেন। গত মঙ্গলবার (২৩ জুন) নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক জাকজমকপূর্ণ দ্বিতীয় সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে ভারতের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। নিয়মানুযায়ী, কালো স্যুট পরিধান করে যথাযথ সম্মান ও রাষ্ট্রীয় নিয়ম মেনে রাষ্ট্রপতির হাত থেকে এই মর্যাদাপূর্ণ পদক গ্রহণ করেন রোহিত। পদক গ্রহণের পর তিনি অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি গভীর সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। গৌরবময় এই মূর্তে রোহিত শর্মার সঙ্গে সার্বক্ষণিক অনুপ্রেরণা হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী রিতিকা সাজদে।