Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতিবিজড়িত ‘জুলাই স্মৃতি জাদুঘর’। শহীদদের স্মারক ও আন্দোলনের নানা দলিলে সমৃদ্ধ এই জাদুঘরটি নতুন প্রজন্মের কাছে অধিকার ও ত্যাগের এক অনন্য ইতিহাস হিসেবে উন্মুক্ত থাকবে।
ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের স্মৃতি ও আত্মত্যাগকে অমর করে রাখতে অবশেষে উন্মুক্ত হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’। আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই জাদুঘরটি উদ্বোধন করা হবে, যার পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য পুরোপুরি খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী উক্ত সভায় সভাপতিত্ব করেন।