Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
সীমান্তে যেকোনো অবৈধ পুশইনের চেষ্টা প্রতিহত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এই পুশইন ইস্যুসহ সার্বিক সীমান্ত নিরাপত্তা নিয়ে আজ থেকেই নয়াদিল্লিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক;
ভারতের নয়াদিল্লিতে আজ সোমবার (৮ জুন) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত বৈঠক। দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং বিশেষ করে অবৈধ পুশইনের মতো স্পর্শকাতর ইস্যুগুলো নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। বাংলাদেশে নবগঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকার এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এটিই প্রথম মহাপরিচালক পর্যায়ের বৈঠক, যা ভূ-রাজনৈতিক ও মানবাধিকারের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।