Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
দেশে সম্প্রতি কালেমা খচিত পতাকার প্রদর্শন নিয়ে সৃষ্ট বিভ্রান্তি ও বৈশ্বিক নেতিবাচক প্রচারণার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করে কঠোর হুশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। ইসলামিক ফাউন্ডেশনের সভায় আলেম-ওলামারাও একমত হয়েছেন যে, ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে কোনো বিশেষ মহলের রাজনৈতিক অপব্যাখ্যা ও সম্প্রীতি বিনষ্টের চেষ্টা রুখে দেওয়া জরুরি।
কালেমা খচিত পতাকা বা ইসলামের অন্যান্য ধর্মীয় প্রতীককে ঘিরে কোনও ধরনের বিভ্রান্তি, অবমাননা কিংবা রাজনৈতিক অপব্যবহার কাম্য নয় বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে, এ ধরনের যেকোনোও অপচেষ্টা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং জাতীয় ঐক্য বিনষ্টের কারণ হতে পারে। ইসলামের পবিত্র নিদর্শন ও ধর্মীয় প্রতীকসমূহের মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব হলেও তার আড়ালে কোনো উগ্রবাদী বা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।