Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এ একক অভিনয় বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে বোয়ালখালীর ক্ষুদে প্রতিভা মনীষ ক্ষেত্র চৌধুরী। শাকপুরা সওদাগর বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থীর অনন্য সাফল্যে বিদ্যালয়, পরিবারসহ এলাকায় আনন্দের জোয়ার বইছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা সওদাগর বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মনীষ ক্ষেত্র চৌধুরী জাতীয় পর্যায়ে একক অভিনয়ে প্রথম স্থান অর্জন করে সমগ্র সনাতন সমাজ ও দেশের জন্য গৌরব বয়ে এনেছে। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর সাংস্কৃতিক, কাবিং ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের অনন্য সৃজনশীলতা ও মেধার স্বাক্ষর রাখে এই ক্ষুদে প্রতিভাবান শিল্পী। জাতীয় মঞ্চে তার এই অসামান্য অর্জনে বোয়ালখালীসহ দেশজুড়ে সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।