Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। রূপপুর পারমাণবিক প্রকল্প, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বৈশ্বিক মানবাধিকার ইস্যু নিয়ে মস্কোয় অনুষ্ঠিত হতে যাওয়া এই উচ্চপর্যায়ের বৈঠকের বিস্তারিত জানতে পড়ুন হিন্দুস নিউজ-এর বিশেষ প্রতিবেদন।
তিন দিনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে আগামীকাল রবিবার রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই সফরে তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটিই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর হওয়ায় আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এই সফরকে কেন্দ্র করে বিশেষ তাৎপর্য তৈরি হয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে সকল জাতির মানবাধিকার, টেকসই উন্নয়ন ও সমতার নীতিকে ঊর্ধ্বে তুলে ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত করতেই এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।