Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত ঐতিহ্যবাহী ও পুণ্যময় বন্দরনগরী চট্টগ্রাম আবারও অনন্য এক আধ্যাত্মিক সাজে সেজে উঠছে সনাতন ধর্মাবলম্বীদের পরম আরাধ্য ও অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহাসিক রথযাত্রা মহোৎসব–২০২৬ উপলক্ষে। গভীর ভক্তি, পরম আনন্দ, অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বজনীন বিশ্ব কল্যাণের অমীয় বার্তা ধারণ করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) চট্টগ্রামের উদ্যোগে এবং চট্টগ্রাম বিভাগীয় রথযাত্রা মহোৎসব কমিটির সার্বিক তত্ত্বাবধানে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) শুভ রথযাত্রা এবং ২৪ জুলাই (শুক্রবার) পবিত্র উল্টো রথযাত্রা অত্যন্ত মহাসমারোহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও পতিতপাবন শ্রীশ্রী জগন্নাথদেব, শ্রীবলদেব, পরমেশ্বরী দেবী সুভদ্রা মহারাণী ও শ্রীসুদর্শন চক্র সুসজ্জিত দিব্য মহারথে আরোহণ করে আপামর নগরবাসীকে দর্শন ও অলৌকিক আশীর্বাদ প্রদান করবেন। শুভ রথযাত্রার পুণ্যলগ্নে ইসকন নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দিরের সম্মুখস্থ ঐতিহাসিক ডিসি হিল প্রাঙ্গণ এবং ইসকন প্রবর্তক শ্রীশ্রী কৃষ্ণবলরাম মন্দির থেকে পৃথক পৃথকভাবে বর্ণিল ও রাজকীয় সাজে সজ্জিত রথযাত্রা বের হবে। সুমধুর ও সুউচ্চ হরিনাম সংকীর্তন, মঙ্গল শঙ্খধ্বনি, মৃদঙ্গ ও করতালের অপ্রাকৃত ধ্বনি, নয়নকাড়া ফুলেল সাজসজ্জা এবং লাখো জগত্মুখী ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রথযাত্রা চট্টগ্রাম মহানগরের প্রধান প্রধান রাজপথ ও ঐতিহাসিক সড়কসমূহ প্রদক্ষিণ করবে, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মাঝে পরম শান্তি, সৌহার্দ্য, প্রেম, সনাতন মানবতা ও ভ্রাতৃত্বের চিরন্তন সনাতনী বার্তা পৌঁছে দেবে।