Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপে আগামী ২৫ জুন শ্রী শ্রী জোড় মা ও লোকনাথ সেবাশ্রমের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চণ্ডীপাঠ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সাধক শ্রী রিমন মা-এর পরিচালনায় এই উৎসবে গুণীজন সংবর্ধনাসহ দিনব্যাপী নানাবিধ মাঙ্গলিক ও মানবিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতনী সংস্কৃতির বিকাশ ঘটানো হবে।
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাবিলাসদ্বীপ গ্রামের মধ্যম সর্দারপাড়া পোড়া ব্যাংকের মাঠে আগামী ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার মহাসমারোহে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী জোড় মা ও লোকনাথ সেবাশ্রমের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব। সনাতন ধর্মের ঐতিহ্য রক্ষা, আধ্যাত্মিক চেতনা ও মানবতার কল্যাণে নিবেদিত এই আশ্রমের বার্ষিক আয়োজনকে ঘিরে স্থানীয় সনাতনীদের পাশাপাশি সর্বস্তরের ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, চণ্ডীপাঠ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ধর্মীয় আলোচনা, গুণীজন সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আশ্রমের সার্বিক তত্ত্বাবধানে ও সাধক শ্রী রিমন মা-এর সুযোগ্য পরিচালনায় এই মাঙ্গলিক উৎসবের আয়োজন করা হয়েছে।