রাউজানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম শুভ জন্মাষ্টমী উদযাপন
মিলন বৈদ্য
সিনিয়র রিপোর্টার
প্রকাশিত:
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৭
44 জন পড়েছেন
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামের রাউজানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল আরতি, শ্রীমদ্ভাগবত পাঠ, শ্রীমদ্ভগবদ্গীতাপাঠ, নৃত্যানুষ্ঠান বৈদিক সাজে মহাশোভাযাত্রা, হরিনাম-সংকীর্তন ও ভজন-কীর্তন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বিষয়ক আলোচনা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহাঅভিষেক।
গত ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে ফকিরহাট শ্রীশ্রী কালী মন্দির প্রাঙ্গণে লীলাপুরুষোত্তম পুরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের প্রধান পুরোহিত শ্রী তপন চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দীপক তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসু, কুণ্ডেশ্বরী ঔষধালয়ের ব্যবস্থাপনা পরিচালক লায়ন বাসুদেব সিংহ, আবু জাফর চৌধুরী, চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হুদা, সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু, রেজাউল রহিম আজম, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, এমএনএস লিমিটেডের চেয়ারম্যান লায়ন পীযূষ তালুকদার, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাপ্পা কুমার দাশ, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ পৌর কমিটির সভাপতি ডা. লিটন শর্মা, রাউজান প্রেস ক্লাবের শিক্ষা-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক গীতানুধ্যায়ী ডাঃ সুপণ বিশ্বাস শঙ্করেশ এবং রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ পৌর কমিটির সাধারণ সম্পাদক ভোমর দাশ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাখাশ সরকার ও শ্রীমান দাশ শুভ। এছাড়া উপস্থিত ছিলেন ডা. জনি দাশ, প্রিয় অসীম দাশ, নয়ন দাশ, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক জয় দাশ গুপ্ত, সোহেল দাশ, পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক পাবেল চৌধুরী, অমর কৃষ্ণ দাশ, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক রূপস দাশ, বাগীশিক রাউজান উপজেলা সংসদের সভাপতি বিটু কান্তি দে, সাংগঠনিক সম্পাদক অর্পণ মহাজন রিপু, শিক্ষক সুজন দে, অশোক তালুকদার, আকাশ মজুমদার, সাগর দাশ গুপ্ত (বাবু), প্রান্ত চক্রবর্তী, সুব্রত দাশ শুভ, বিশ্বজিৎ দাশ, বাগীশিক রাউজান উপজেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক হিমাদ্রি পাল ইমন, রাউজান রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক মানু কর্মকার, ইমন দে, সুমন রায়, সাগর দাশ, মানস সরকার, মিথুন চৌধুরী ও সুজন দাশ সহ অনেকে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ, রাউজান শ্রীশ্রী গৌর-নিতাই নামহট্ট মন্দির (ইসকন), সনাতন বিদ্যার্থী সংসদ, বাণীঅর্চনা পরিষদ, জাগো হিন্দু পরিষদ রাউজান শাখা, হিন্দু মহাজোট রাউজান শাখা, শারদাঞ্জলি ফোরাম রাউজান শাখা, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ, বাগীশিক রাউজান সংসদ এবং বিভিন্ন গীতা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মঙ্গলময় শোভাযাত্রায় সনাতনী ভাবগ্রাহী বিভিন্ন দেব-দেবীর সাজ ও প্রতীকী নিয়ে ভক্তরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে হরিনাম-সংকীর্তন, ভজন-কীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারী নৃত্যশিল্পী ও দেব-দেবী সাজে সজ্জিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় ভক্তদের অংশগ্রহণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহাঅভিষেক সম্পন্ন করা হয়।
অসংখ্য ভক্তের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন ও ধর্মীয় উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও ভক্তির এক অমিয় আবহ সৃষ্টি হয়। সকলে সেদিনের মহাভাগবতীয় আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।