Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
পরিবারের আর্থিক অভাব-অনটন দূর করে একটু সচ্ছলতার মুখ দেখার বড় আশা নিয়ে ধারদেনা করে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন তরুণ শুভ। অথচ সেই আশা আর স্বপ্ন আজ নিঃশেষ হয়ে গেল এক নির্মম কফিনবন্দী লাভে। স্বজনদের অপেক্ষার প্র প্রহর কেটে বুকফাটা আর্তনাদ আর কান্নায় একাকার এখন সাতক্ষীরার কলারোয়ার শুভদের বাড়ি। মধ্যপ্রাচ্যের চরম যুদ্ধাঞ্চলের আতঙ্কের মধ্য থেকে শেষ পর্যন্ত প্রাণহীন দেহ হয়েই দেশে ফিরতে হলো এই সনাতনী তরুণকে।