Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
চট্টগ্রামের আনোয়ারায় এক কাতারপ্রবাসীর গর্ভবতী স্ত্রী বাপের বাড়ি থাকার সুযোগে তাদের শূন্য ঘরে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঘরে কোনো স্বর্ণ বা নগদ টাকা না পেয়ে দুর্বৃত্তরা পরিধেয় শাড়ি, বিছানার চাদর ও রান্নার হাঁড়ি-পাতিল লুট করে নিয়ে গেছে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক সনাতনী কাতারপ্রবাসীর শূন্য ঘরে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরী এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও নিরাপত্তার অভাব তৈরি হয়েছে। জানা গেছে, ঘরে কোনো স্বর্ণালঙ্কার বা নগদ অর্থ না পেয়ে দুর্বৃত্তরা রান্নার হাঁড়ি-পাতিল, পরনের শাড়ি, কাপড়চোপড় ও এমনকি বিছানার চাদর পর্যন্ত নিয়ে গেছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে যখন সকল নাগরিকের জানমালের নিরাপত্তা ও মানবাধিকার সুনিশ্চিত করা জরুরি, তখন এমন একটি সংখ্যালঘু পরিবারের বসতঘরে হানা দেওয়ার ঘটনা স্থানীয়দের উদ্বিগ্ন করে তুলেছে।