Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
ময়মনসিংহের ফুলপুরে "হরে কৃষ্ণ হরে রাম" জপ করার অপরাধে সনাতনী নারী রেনু বালাকে গলা টিপে হত্যার পর কচুরিপানায় লুকিয়ে রাখা হয়। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ঘাতক মোঃ মাজহারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ এবং আদালতে সে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
ধর্মীয় স্বাধীনতায় চরম আঘাত ও এক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ময়মনসিংহের ফুলপুরের সনাতন ধর্মাবলম্বী নারী রেনু বালা (৫৫)। কেবল সনাতনী ধর্মবিশ্বাস অনুযায়ী "হরে কৃষ্ণ হরে রাম" নাম জপ করার অপরাধে তাকে নির্মমভাবে গলা টিপে হত্যা করা হয়েছে। তবে এই পাশবিক হত্যাকাণ্ডের পর বিন্দুমাত্র ছাড় দেয়নি প্রশাসন। ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান ও একমাত্র ঘাতক মোঃ মাজহারুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সনাতনী সমাজ ও মানবাধিকার কর্মীদের তীব্র ক্ষোভের মুখে গ্রেফতারের পর ঘাতককে আদালতে হাজির করা হলে সে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।