Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন মধ্যম গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়ি মন্দিরে সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনার মূল হোতা মো: আরমান (৩৩)-কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সাগরিকা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গত ২৫ জুন গভীর রাতে মন্দিরের মূর্তি থেকে প্রায় ২ লক্ষ ২৫ হাজার টাকার স্বর্ণ ও রূপার অলংকার চুরির ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে চোরাই মালামাল বিক্রির নগদ ১১,৫৩৮ টাকা উদ্ধার করা হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন মধ্যম গোসাইলডাঙ্গা এলাকার ঐতিহাসিক শ্মশান কালীবাড়ি মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনার প্রধান হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে আসামির হেফাজত থেকে চোরাইকৃত মালামাল বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানার একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করে।