Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের সহকারী পুরোহিত সুভাষ দেউড়ীকে রাতভর আটকে রেখে নগ্ন ভিডিও ধারণ ও পৈশাচিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় এই আইন ছাত্র বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
রাজধানীতে আবারও চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন সনাতন ধর্মাবলম্বী এক তরুণ পুরোহিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মন্দিরের সহকারী পুরোহিত ও ঢাকা সেন্ট্রাল ল কলেজের আইন বিভাগের ছাত্র সুভাষ দেউড়ীকে (২৫) অপহরণ করে রাতভর পৈশাচিক শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে একদল দুর্বৃত্ত। শুধু নির্যাতনই নয়, ওই তরুণকে বিবস্ত্র করে নগ্ন ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরিবার ও বন্ধুদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। বর্তমানে গুরুতর জখম অবস্থায় ওই পুরোহিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে চিকিৎসাধীন রয়েছেন। সনাতনীদের অধিকার ও সার্বিক মানবাধিকারের প্রশ্নে এই ঘটনা রাজধানীজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।