ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তি বিক্রির প্রতারণায় মুসলিম ভাই-বোন গ্রেপ্তার
সীমা বেগমের বিরুদ্ধে আগেও একই অপরাধের মামলা রয়েছে
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
২৩ জুলাই ২০২৬, ০৯:১৫
21 জন পড়েছেন
ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তি বিক্রির প্রতারণায় ভাই-বোন গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তি ও পুরোনো মুদ্রা বিক্রির নামে প্রতারণার অভিযোগে ভাই-বোনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সোনার মূর্তি ও মূল্যবান পুরোনো মুদ্রা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ।
তাদের কাছ থেকে ছয়টি সোনালি রঙের মূর্তি, পাঁচটি কয়েন এবং একটি পিতলসদৃশ কলস উদ্ধার করা হয়েছে। শুক্রবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— জেলার রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৩৬) এবং তার ফুফাতো বোন মোছা. সীমা বেগম (৩২)।
ডিবি পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে দিনাজপুরের কোতোয়ালি এলাকার বাসিন্দা আব্দুল আজিম অভিযোগ করেন যে, সোনার মূর্তি ও পুরোনো কয়েন বিক্রির কথা বলে এই চক্রটি তার কাছ থেকে ইতোমধ্যে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ওই রাতেই বাকি টাকা পরিশোধের বিনিময়ে তাকে মালামাল হস্তান্তরের কথা ছিল।
এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রানীশংকৈল উপজেলার কোচল গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর ও সীমাকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, আসামিরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে এই প্রতারণা করে আসছিল। সীমা বেগমের বিরুদ্ধে আগেও একই অপরাধের মামলা রয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে রানীশংকৈল থানায় মামলা দায়ের করা হয়েছে।