Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
নিপীড়িত সনাতনী সমাজ ও সমগ্র হিন্দু জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষার অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর)—যাঁকে ভক্ত ও অনুসারীরা শ্রদ্ধার সঙ্গে 'চিন্ময় প্রভু' বলে সম্বোধন করেন—তাঁর আইনি লড়াইতে এক গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। পুলিশের কাজে বাধা দেওয়া এবং ভাঙচুরের ষড়যন্ত্রমূলক অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় চিন্ময় প্রভুর জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সরওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত বিষয়ে পূর্বে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।