Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
অবৈধভাবে ভারত গিয়ে নাগরিকত্ব পাওয়ার লোভে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যা গল্প ফাঁদতে গিয়ে ত্রিপুরার দক্ষিণ জেলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন চট্টগ্রামের শান্তনু দেবনাথ ও তাঁর স্ত্রী। এই ঘটনাটি প্রমাণ করে যে, দালালের খপ্পরে পড়ে দেশত্যাগ করলে সাধারণ সনাতনীদের শেষ আশ্রয় হয় ভারতের অন্ধকার কারাগার, তাই প্ররোচনায় না ভুলে নিজের মাতৃভূমিকে ভালোবাসাই একমাত্র পথ।
অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার পর সে দেশের পুলিশের জালে ধরা পড়েছেন চট্টগ্রামের সনাতনী হিন্দু সম্প্রদায়ের শান্তনু দেবনাথ ও তাঁর স্ত্রী। গত কয়েকদিন আগে ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলায় চলন্ত বাস থেকে স্থানীয় পুলিশ তাঁদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের পিঠ বাঁচাতে এবং ভারতে রাজনৈতিক আশ্রয় পাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মনগড়া ও বানোয়াট গল্প ফাঁদেন এই দম্পতি। কিন্তু চতুর পুলিশের ম্যারাথন জেরার মুখে শেষ রক্ষা হয়নি তাঁদের। অবশেষে পুলিশের ক্রমাগত চাপের মুখে তাঁরা স্বীকার করতে বাধ্য হন যে, বাংলাদেশে কোনো নির্যাতন নয়, বরং সস্ত্রীক ভারতে স্থায়ীভাবে বসবাস করার গোপন অভিপ্রায় নিয়েই তাঁরা দেশ ছেড়েছিলেন। বর্তমানে এই দম্পতি ত্রিপুরা পুলিশের রিমান্ডে রয়েছেন এবং তাঁদের এই জালিয়াতির খবর ভারতের নামকরা সংবাদমাধ্যম 'টাইমস অফ ইন্ডিয়া'র সূত্র ধরে বাংলাদেশের দৈনিক ইনকিলাবসহ একাধিক শীর্ষস্থানীয় গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে।