Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
রংপুরের সেনপাড়ায় মামার বাড়িতে থেকে দশম শ্রেণীতে পড়াশোনা করা তোরা মহন্ত নামের এক সনাতনী কিশোরীর ধর্মান্তরিত হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে তোরা মামার বাড়িতেই বড় হচ্ছিলেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কনটেন্ট তৈরির সূত্রে নিলয় নামের এক তরুণের সঙ্গে তার পরিচয় ও সখ্য গড়ে ওঠে। সম্পর্কের টানাপোড়েন ও যোগাযোগের ধারাবাহিকতায় গত সপ্তাহে তোরা ঘর ছেড়ে বাবুখা এলাকায় নিলয়ের বাড়িতে গিয়ে ওঠেন। তোরাকে ঘরে ফিরিয়ে আনতে তার মা ও মামা সেখানে ছুটে গেলে চরম হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, তোরা বোরখা পরা অবস্থায় তাদের সামনে এসে আর কোনোদিন সনাতন ধর্মে ও পরিবারে ফিরে যাবেন না বলে জানিয়ে দেন। একই সঙ্গে তোরা তার মা ও মামাকে অপমান করে সেখান থেকে বের করে দেন বলে জানা গেছে। (News copied from- 'হিন্দুজ নিউজ')