Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে প্রান্তিক অঞ্চলের চার শিশুসহ ৯ জন সনাতন ধর্মাবলম্বীকে আটক করেছে বিজিবি। স্থানীয় মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে জমিজমা ও ভিটেমাটি ছাড়তে চাওয়া এই পরিবারগুলোর আটকের ঘটনায় সীমান্তে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে চার শিশুসহ নয়জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার কর্ণঝোড়া বিওপির একটি টহলদল হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরবর্তীতে রাত ৯টার দিকে আটকদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম। আটককৃতরা হলেন— ভোলা জেলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারবেকি গ্রামের নয়ন তারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বরিয়া গ্রামের সুলক্ষী (৪২) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১) সহ তাদের সাথে থাকা চার অবুঝ শিশু। দেশের উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলের এই সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলো ঠিক কী ধরনের সামাজিক বা পারিপার্শ্বিক নিরাপত্তাহীনতা ও বাধ্যবাধকতার শিকার হয়ে নিজেদের ভিটেমাটি ছেড়ে এমন ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে বাধ্য হলেন, তা নিয়ে মানবাধিকার কর্মীদের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।