Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
বাংলাদেশী সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় নেতা শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারী ও ন্যায়বিচারে বিশ্বাসী মানুষের জন্য আজ এক ঐতিহাসিক ও স্বস্তিদায়ক দিন। দীর্ঘ প্রতীক্ষা, উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে মহামান্য সুপ্রীম কোর্ট থেকে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে দায়ের করা ক্রিমিনাল মিস মামলা নং ৬৭৫৫৭ ও ৬৭৫৫৯-এর আজ শুনানি শেষে আদালত এই যুগান্তকারী রায় প্রদান করেন। হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী এবং সনাতনীদের অধিকার রক্ষার পাশাপাশি সকল জাতির মানবাধিকার নিয়ে সোচ্চার এই পত্রিকা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে।