স্কুল পিকনিকে গিয়ে নিখোঁজ, পরে ধর্মান্তরিত হওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮
7,271 জন পড়েছেন
সম্প্রতি চট্টগ্রামের মীরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী পূজা রানী দাস (১৬) স্কুলের বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরে কক্সবাজারে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
তবে সামাজিক যোগাযোগ সূত্রে জানা যায় , নিখোঁজের পর পূজা রানী দাসকে ধর্মান্তরিত করা হয়েছে।
গত রবিবার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সকল শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে কক্সবাজারে বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরের আয়োজন করা হয়।
সফর শেষে অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা নিজ নিজ বাড়িতে ফিরে এলেও পূজা রানী দাস আর ফিরে আসেনি। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয় কর্তৃপক্ষ কক্সবাজারের সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ পূজা রানী দাস মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মনু ভূইয়াপাড়া এলাকার বাসিন্দা অপু দাসের মেয়ে।
বর্তমানে তারা একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একটি বাড়িতে ভাড়া বাসায় বসবাস করছেন। মেয়েকে ফিরে পেতে অপু দাস বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে গিয়েও সহযোগিতা চান।
জানা যায় , পূজা রানী দাসের সঙ্গে পরিচয় ছিল এক ভিন্ন ধর্মাবলম্বী যুবকের, যিনি এলাকায় টিউবওয়েল মেরামতের কাজ করতেন।
ধারণা করা হচ্ছে, ওই যুবকের প্ররোচনায় সে বাড়ি ছাড়ে এবং পরে তাকে ধর্মান্তরিত করা হয়।
এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসী দ্রুত পূজা রানী দাসকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।
ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকেই ঘটনাটিকে পরিকল্পিত প্রলোভন ও ধর্মান্তরের ষড়যন্ত্র বলে মন্তব্য করছেন। একই সঙ্গে অনেকে পূজা রানী দাসের পরিবারের ভূমিকাও সমালোচনা করছেন। নেটিজেনদের একটি অংশের দাবি, পরিবারের যথাযথ নজরদারি ও দায়িত্বশীলতা থাকলে এমন ঘটনা ঘটত না। তারা বলছেন, কিশোরী সন্তানের চলাফেরা, বন্ধুত্ব ও মানসিক অবস্থার দিকে পরিবারকে আরও সচেতন ও কঠোর হতে হবে।