Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
বলিউড অভিনেতা হৃতিক রোশনের বোন সুনয়না রোশনের একাধিক প্রাণঘাতী রোগ থেকে অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠার পেছনে চিকিৎসকদের চেয়েও বড় ভূমিকা রেখেছিল ঈশ্বরের প্রতি ভক্তি ও পারিবারিক বন্ধন। চিকিৎসকেরা আশা ছেড়ে দেওয়ার পর হৃতিক রোশন সারারাত মন্দিরে কাটিয়ে যেভাবে প্রার্থনা করেছিলেন, সেই সনাতন বিশ্বাসের শক্তির কথা সম্প্রতি আবেগঘন এক স্মৃতিকথায় প্রকাশ করেছেন সুনয়না।
বলিউড গ্ল্যামারের চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকে কিছু খাঁটি মানবিক গল্প, যা আমাদের সনাতন সংস্কৃতির পারিবারিক বন্ধন এবং ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাসের কথাই মনে করিয়ে দেয়। সম্প্রতি এমনই এক অলৌকিক ও আবেগঘন অধ্যায়ের উন্মোচন করেছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশনের বোন সুনয়না রোশন। এক সময় স্থূলতা, ফ্যাটি লিভার, জন্ডিস এবং যক্ষ্মার মতো একাধিক প্রাণঘাতী ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন তিনি। চিকিৎসকেরা যখন সব আশা ছেড়ে দিয়ে হাত গুটিয়ে নিয়েছিলেন, ঠিক তখনই বোনের রক্ষাকর্তা হয়ে পাশে দাঁড়িয়েছিলেন ভাই হৃতিক রোশন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেখানে ব্যর্থতার চরম সীমায় পৌঁছে গিয়েছিল, সেখানে সনাতন ধর্মীয় বিশ্বাস এবং পরমেশ্বরের চরণে আকুল প্রার্থনাই বয়ে এনেছিল এক অলৌকিক আশীর্বাদ। (News copied from- 'হিন্দুস নিউজ') সুনয়না জানিয়েছেন, অসুস্থতার চরম পর্যায়ে টানা দুই-তিন দিন তার কোনো জ্ঞান ছিল না, কেবল মৃদু শ্বাসটুকুই চলছিল। চিকিৎসকেরা আশঙ্কা করেছিলেন তিনি চিরতরে কোমা বা প্যারালাইসিসের শিকার হতে চলেছেন।