রাজধানীতে অনুপম রায়ের লাইভ কনসার্ট, সংগীতপ্রেমীদের অপেক্ষা ২৬ জুন
জয় দাশ
রাউজান প্রতিনিধি
প্রকাশিত:
১৫ জুন ২০২৬, ০৭:৩১
57 জন পড়েছেন
সংগীতপ্রেমীদের জন্য বিশেষ এক আয়োজন নিয়ে আবারও জমে উঠতে যাচ্ছে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় আগামী ২৬ জুন ঢাকায় সংগীত পরিবেশন করবেন। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য এ কনসার্টে অংশ নেবে ‘দ্য অনুপম রায় ব্যান্ড’।
আয়োজকদের প্রত্যাশা, বাংলা গানের জনপ্রিয় এই শিল্পীর পরিবেশনায় দর্শক-শ্রোতারা উপভোগ করবেন এক আবেগঘন ও স্মরণীয় সংগীতসন্ধ্যা।
এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে দেশের জনপ্রিয় টি ব্র্যান্ড ‘সিলন’। দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটি দেশের সংগীত, সংস্কৃতি ও সৃজনশীল উদ্যোগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। সাংস্কৃতিক অঙ্গনে ধারাবাহিক সম্পৃক্ততার অংশ হিসেবে সিলন বিভিন্ন কনসার্ট, উৎসব ও শিল্পভিত্তিক আয়োজনের সহযোগী হিসেবে কাজ করে আসছে।
২০২৫ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘জাল ব্যান্ড’ ও দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর লাইভ কনসার্টে টি পার্টনার হিসেবে যুক্ত ছিল সিলন। পাশাপাশি ২০২৬ সালের মার্চে আয়োজিত তিন দিনব্যাপী রিকশা ফেস্টিভ্যালের প্রধান পৃষ্ঠপোষক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিষ্ঠানটি। এছাড়া ঢাকা ফ্যাশন ফেস্টিভ্যালসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে সম্পৃক্ততার মাধ্যমে সিলন দেশের সৃজনশীল শিল্পচর্চায় নতুন মাত্রা যোগ করেছে।
বাংলা গানের সোনালি যুগের জনপ্রিয় সুর ও কালজয়ী গান নতুন প্রজন্মের কাছে ভিন্ন আঙ্গিকে পৌঁছে দিতে ‘সিলন মিউজিক লাউঞ্জ’ প্ল্যাটফর্মের মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করছে প্রতিষ্ঠানটি। রুচিশীল দর্শক-শ্রোতাদের কাছে প্ল্যাটফর্মটি ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এবার আয়োজন করা হচ্ছে অনুপম রায়ের বিশেষ কনসার্ট। আয়োজকদের বিশ্বাস, সংগীতপ্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হবে এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায়।