Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
অযোধ্যার পবিত্র রামমন্দিরে কোটি কোটি টাকার সোনাদানা ও নগদ অর্থ চুরির ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিসিটিভি ফুটেজ গায়েব হওয়ায় তদন্ত নিয়ে প্রশ্ন ওঠার মাঝেই জিজ্ঞাসাবাদের জন্য মন্দিরের দুই কর্মচারীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
ঐতিহাসিক অযোধ্যার রামমন্দিরে কোটি কোটি টাকার সোনাদানা ও নগদ অর্থ লুটের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সনাতন ধর্মাবলম্বীদের পরম পবিত্র এই তীর্থস্থানে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মন্দির নির্মাণ কমিটির প্রধান তথা অবসরপ্রাপ্ত আইএএস অফিসার নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন যে, রামভক্তদের ভক্তি ও শ্রদ্ধার দান যেভাবে চুরি গেল, তা শুধু নিন্দনীয়ই নয়, বরং অত্যন্ত উদ্বেগজনক। প্রধানমন্ত্রী মোদি কেবল এই চুরির ঘটনাতেই ক্ষুব্ধ নন, বরং মন্দিরের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং ভেঙে পড়া কাজের পদ্ধতি নিয়েও তীব্র অসন্তোষ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।