Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
আধ্যাত্মিক সাধনার পুণ্যভূমি ভারতের উত্তরাখণ্ডের পবিত্র হরিদ্বারে উদযাপিত হলো এক বিরল ও ঐতিহ্যবাহী সন্ন্যাস সংস্কার অনুষ্ঠান। শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের নির্দেশিত ও প্রদর্শিত সনাতন আদর্শের পথ অনুসরণ করে তাঁরই সুযোগ্য শিষ্য পরম্পরায় আধ্যাত্মিক দীক্ষায় পুনরুজ্জীবিত হলেন শ্রীমৎ স্বামী কৃপানন্দ পুরী মহারাজ। সনাতন ধর্মসংস্কৃতি, সাধনা এবং ত্যাগী জীবনধারার এক অনন্য নজির স্থাপন করে গুরু পূর্ণিমার পরম তিথিতে পবিত্র হরিদ্বারস্থ শ্রীগুরু ধামে এই গাম্ভীর্যপূর্ণ ধর্মীয় আচার সম্পন্ন হয়।