Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া জোমিদারটিলাস্থ সর্বজনীন শ্রী শ্রী লোকেশ্বর লোকনাথ মন্দিরের ২০২৬-২০২৯ মেয়াদের ৫৭ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। জগদীশ দত্তকে সভাপতি ও জুয়েল চৌধুরীকে সাধারণ সম্পাদক করে গঠিত এই কমিটি সনাতনী মূল্যবোধ ও অধিকার রক্ষায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া জোমিদারটিলাস্থ সর্বজনীন শ্রী শ্রী লোকেশ্বর লোকনাথ মন্দিরের ২০২৬–২০২৯ মেয়াদের ৫৭ সদস্যবিশিষ্ট এক শক্তিশালী ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সনাতনীদের অধিকার রক্ষা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রতকরণ এবং শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর মানবতাবাদী আদর্শকে বেগবান করার প্রত্যয় নিয়ে এই নতুন কমিটি গঠিত হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন জগদীশ দত্ত এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জুয়েল চৌধুরী।